নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৬ ১২:৪৮

ওসমানীনগরে বাস দুর্ঘটনায় নিহতদের ২ জনের পরিচয় মিলেছে

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) ও ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা খোজাইফা (৩)। নিহতরা ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

আজ শুক্রবার সকাল সাতটার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কয়েকজন। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়।

ওসমানীনগর থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে সবার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।

আপনার মন্তব্য

আলোচিত