২৪ নভেম্বর, ২০২৬ ১৮:১৭
সিলেট নগরের চালিবন্দর এলাকার চার বাসে আগুনের ঘটনায় ছড়ারপাড় এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার সময় ছড়ারপাড় এলাকা থেকে ছাত্রলীগ রেহান আহম্মেদ সাব্বিরকে (২৫) গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তার রেহান ওই এলাকার আবুল লেইছের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর চালিবন্দর এলাকায় চারটি বাসে আগুনের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে মামলার সন্দিগ্ধ অভিযুক্ত তিনি। এছাড়া সিডিএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে একই থানায় পেনাল কোডে দায়ের করা মামলার রয়েছে ।
এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, গ্রেপ্তারকৃতকে রেহান আহম্মেদ সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এরআগে গত ২০ নভেম্বর এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নগরের ছড়ারপাড় এলাকার সুগন্ধা-৬২ নম্বর বাসার বাসিন্দা মো. মাছুম আহমেদ (৪২) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের নাসিমুর রহমান ওরফে নাসিম (৪৪)।
আপনার মন্তব্য