নিজস্ব প্রতিবেদক

২৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:৫৮

প্রবাসীর মামলায় নিহত ছাত্রদল নেতা জিলুসহ সব আসামী খালাস

সুনামগঞ্জের ছাতকে লন্ডন প্রবাসীর দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় সব আসামী খালাস পেয়েছেন। এরমধ্যে সিলেটের নিহত ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুও রয়েছেন। সোমবার সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল আমিন তাদের খালাস প্রদান করেন।

আলোচিত এই মামলায় খালাসপ্রাপ্তরা হচ্ছেন, ছাতক উপজেলার পালপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নুর মিয়া, তার ছেলে নিহত ছাত্রদল নেতা জিলু ও মাহবুব, একই গ্রামের জালাল উদ্দিন, জসিম উদ্দিন, ইসলাম উদ্দিন, সুহেল মিয়াসহ ১৫জন।

২০১৪ সালের ২৭ মে লন্ডন প্রবাসী লিয়াকত আলী ওরফে বাম্বর বাদি হয়ে ছাতক থানায় ২১ জনকে আসামী করে ছিনতাই ও চাদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা (৬/১৪) করেন। মামলায় ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

আসামী পক্ষের আইনজীবী শেরে নুর আলী জানান, স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার সব আসামীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

আপনার মন্তব্য

আলোচিত