ডেস্ক রিপোর্ট

০১ মার্চ, ২০১৬ ১৯:১৪

সিসিকের সপ্তাহ ব্যাপী মশক নিধন অভিযান শুরু

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ২৭টি ওয়ার্ডে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী মশা নিধন অভিযান।

মঙ্গলবার (১ মার্চ) সকালে নগরীর ১নং ওয়ার্ডের হযরত শাহ জালাল (র:) দরগাহ এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা আ.ন.ম মুনছুফ, প্রশাসনিক কর্মকর্তা মো: হানিফুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক আলবাব আহমদ চৌধুরী, ইপিআই সুপার ভাইজার ভুপাল রঞ্জন চন্দ, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবির চৌধুরী, দেওয়ান জহির উদ্দিন চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত