০১ মার্চ, ২০১৬ ২২:০৩
র্যাব-৯, সিপিসি-১, (সিলেট ক্যাম্প) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল ঘি উৎপাদনকারী খাঁন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) র্যাবের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৯, সিলেট এর পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) মেজর এস এ এম ফখরুল ইসলাম খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ মার্চ ২০১৬ তারিখ দুপুর ০২৩০ হতে ০৩২০ ঘটিকা পর্যন্ত র্যাব-৯,সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল মেজর এস এ এম ফখরুল ইসলাম খান এর নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন লাল দিঘির পাড় এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
"সিটি কর্পোরেশনের আওতাধীন সিটি সুপার মার্কেটে খাঁন এন্টারপ্রাইজ অসৎ উদ্দেশ্যে অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই কর্তৃক অনুমোদন বিহীন ভেজাল ঘি উৎপাদন এবং বাজারজাতকরণ করছিল। অভিযানে বিএসটিআই কর্তৃক অনুমোদনবিহীন ভেজাল ঘি উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য ৫৯৪ কৌটা ঘি জব্দ পূর্বক ধ্বংস করা হয় এবং খাঁন এন্টারপ্রাইজ এর মালিক মো. আতাউর রহমানকে বিএসটিআই অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করায় ২ মাসের কারাদণ্ড অনাদায়ে নগদ ৫০,০০০/- টাকা জরিমানা পূর্বক ছেড়ে দেওয়া হয়েছে।"
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তারা দীর্ঘদিন যাবত অস্বাস্থ্যকর পরিবেশে অসৎ উদ্দেশ্যে ভেজাল ঘি উৎপাদন করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এসময় এএসপি মো. আজিজুল হক সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল্লাহ ও বিএসটিআই কর্মকর্তা মো. পারভেজ উপস্থিত ছিলেন। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে ।
আপনার মন্তব্য