নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০১৬ ১৪:০৮

টকশোতে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ প্রধান বিচারপতির

টকশোতে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

বুধবার (২ মার্চ) দুপুরে সিলেট আদালতের ডিজিটালাইজেশন প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্রধান বিচারপতি বলেন, সংবিধান বিচার বিভাগ নিয়ে মন্তব্যের ক্ষেত্রে কাউকে অবারিত স্বাধীনতা দেয় নি। সবাইকে আইনি বিধানের মধ্যে থেকেই বিচার বিভাগ নিয়ে মন্তব্য করতে হবে।

সাম্প্রতিক সময়ে টেলিভিশনের টকশো তে বিচার বিভাগ নিয়ে বিভিন্ন মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রধান বিচারপতি সব মন্তব্যের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন। 

অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ সিদ্দিকী পলক উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত