তাহিরপুর প্রতিনিধি

০২ মার্চ, ২০১৬ ১৪:২৬

তাহিরপুরে শিক্ষার্থীদের দিয়ে এনজিও'র র‌্যালি, অভিবাবকরা ক্ষুব্ধ

তাহিরপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে এনজিও র‍্যালি করায় শির্ক্ষাথীদের অভিবাবকরা ক্ষোভ প্রকাশ করছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার বিশ্ব জলাভুমি দিবস উপলক্ষ্যে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে র‌্যালি ও আলোচনা সভা করালেন এনজিও সংস্থা সি এন আর এস। র‌্যালী ও আলোচনা সভা চলমান ছিল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বিশ্ব জলাভূমি দিবস উদযাপনের লক্ষ্যে এনজিও সংস্থা সি এন আর এস মঙ্গলবার তাহিরপুর উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভা পুর্বক আব্দুজ জহুর চত্বর থেকে একটি র‌্যালি বের করে। র‌্যালিতে অংশগ্রহনকারী অধিকাংশ তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিদ্যালয় বন্ধ রেখে এনজিও র‌্যালীতে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখে উপজেলার সচেতন মহল ও শিক্ষার্থীদের অবিভাবকগণ ক্ষিপ্ততা প্রকাশ করেন। সেই সাথে একাধিক অভিবাবক আরও বলেন সব অনুষ্ঠানে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহন করানো হয়।

ছাত্রী অভিবাবক ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম বলেন,র‌্যালীতে আমিও ছিলাম শিক্ষার্থীদের দিয়ে র‌্যালী করানোর বিষয়টি আমি তাৎক্ষনিক মুহুর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করেছি।

আলোচনা সভা চলাকালে একাধিক অভিবাবক শিক্ষার্থীদের চলে যাওয়ার বিষয়ে বললে এনজিও সংস্থা সিএন আর এস তাহিরপুর উপজেলা কো-অর্ডিনেটর ইয়াহিয়া সাজ্জাদ বলেন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা আমাদের র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহন করেছে সেহেতু সমস্যা নেই।

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার বলেন, ইউএনও মহোদয়ের দোহাই দিয়ে বিভিন্ন সংস্থার অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে গেলে আমরা বাধাঁ দিতে পারি না।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,র‌্যালিটি সিএন আরএসএর ব্যানারে হলেও আয়োজন ছিল উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, ব্যানারের কোথাও উপজেলা প্রশাসনের আয়োজন লেখাটি দেখা যায় নি।

আপনার মন্তব্য

আলোচিত