২০ মার্চ, ২০১৬ ০১:১৪
বিশ্বনাথের জানাইয়া গ্রামে প্রায় ২৮ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ২৩৯টি পরিবারকে নতুন করে বিদ্যুতায়ন করা হলো।
শনিবার (১৯ মার্চ) জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্টানিকভাবে বিদ্যুতায়নের উদ্বোধন ও জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেন সাবেক এমপি ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এরআগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমাতায় গেলে দেশ আলোকিত হয়, দেশের মানুষের কল্যাণ হয়। সমাজের অবহেলিত মানুষের কল্যাণ হয়, তারা তাদের অধিকার ফিরে পায়। আর বিএনপি-জামায়ত জোট ক্ষমতায় গেলে অসহায় মানুষের অধিকার লুট করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জলিল জালালের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য নূরুল হক ও উপজেলা যুবলীগ নেতা আবদুল আজিজ সুমনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিশীকান্ত পাল, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ে শিক্ষার্থী ফাহিম আহমদ, গীতা পাঠ করেন তীব্র দাশ ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শিল্পী রাণী পাল। সভা শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল জালালের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, পল্লী বিদ্যুত সমিতির এজিএমকম মাহমুদুল হাসান, ডাইরেক্টর অজিত কুমার পাল, যুক্তরাজ্য প্রবাসী আফরোজ আলী, গ্রামের মুরব্বী রজিব উল্লা, আমির আলী সওদাগর, রুপক কুমার দেব, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীথি রাণী দে, অমল চন্দ্র দাস, পিয়ারা বেগম, ঝুমু বণিক, নাছরিন সুলতানা, অর্পিতা চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, ফজলুর রহমান, নজরুল ইসলাম, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিকলীগের কার্যকরী সভাপতি ফজর আলী, সহ সভাপতি সুন্দর আলী, সাংগঠনিক সম্পাদক আরান দেব, জেলা যুবলীগ নেতা শেখ আজাদ, উপজেলা যুবলীগ নেতা তৈমুছ আলী, জুনাব আলী, আবুল হোসেন, ইকবাল হোসেন শাহীন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কামাল হোসেন মুন্না, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য