নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০১৬ ২২:০৯

কুচাইয়ে নৌকার মাঝি জাকির

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আসন্ন। এ ধাপে আগামী ৭ মে ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে দক্ষিণ সুরমার ৭ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঠিক করেছে আওয়ামী লীগ।

কুচাই ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মহানগর যুবলীগের সিনিয়র সদস্য ও মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য জাকিরুল আলম জাকির।

মঙ্গলবার বিকেলে জাকির আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি হাতে পেয়েছেন।

তিনি কুচাই ইউনিয়ন পরিষদের সবকটি ওয়ার্ডে উন্নয়ন করার জন্য দেশের সফল প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার মনোনিত প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা ও ভোট কামনা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত