০৫ এপ্রিল, ২০১৬ ২২:১৯
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হাওর ট্যুরিজম বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী টাঙুয়ার হাওর, বারিকের টিলা ও যাদুকাটা নদীক ঘিরে পর্যটন শিল্প বিকাশে সরকার কাজ করে যাচ্ছে। এই এলাকা পর্যটন এলাকা হিসাবে ধীরে ধীরে সকল সরকারী সুযোগ সুবিধা পাবে।
এ লক্ষ্যে পর্যটন মন্ত্রণালয় অচিরেই সুনামগঞ্জে একটি বিশেষ টিম প্রেরণ করবে। (মঙ্গলবার) দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউসে মন্ত্রীর তাহিরপুর সফর নিয়ে পরিবেশ ও হাওর উন্নয়ন উন্নয়ন সংস্থা আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রথমেই বক্তব্য রাখেন আয়োজক সংগঠন পরিবেশ ও হাওর উন্নয়ন উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-মৌলভী বাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শাহানা রব্বানি, সুনামগঞ্জের জেলা প্রকাশক শেখ রফিকুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দর আলী, সিলেট জেলার সভাপতি আবুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দ্রানি সেন সম্পা, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম, সমাজসেবা সম্পাদক এডভোকেট আকবর হোসেন, সজীব আহমদ, ওয়াহিদুল হক প্রমুখ।
উল্লেখ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন নানা কর্মসূচিতে যোগ দিতে আজ সুনামগঞ্জে এসে তাহিরপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে তিনি পরিবেশ ও হাওর উন্নয়ন উন্নয়ন সংস্থা আয়োজিত 'বারুণী মেলার ৫০০ বছর ও পর্যটন বর্ষ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়া ও মেলায় আগত লাখো মানুষের ও যানবাহনে সৃষ্ঠ কয়েক কিলোমিটার দীর্ঘ ভয়াবহ যানজটের কারনে তিনি মেলাস্থল পর্যন্ত পৌছাঁতে পারেননি।
বিশ্বম্ভরপুরের ছাতারকোনা নামক স্থান হতে তিনি সুনামগঞ্জে ফিরে আসতে বাধ্য হন। এরপর দুপুর তিনটায় সুনামগঞ্জে সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। এসময় টাঙুয়ার হাওর, বারিকের টিলা ও যাদুকাটা নদীক ঘিরে মন্ত্রী তাঁর পর্যটন বিষয়ক চিন্তাভাবনা তুলে ধরেন। একইসাথে তিনি এই এলাকার রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে জানান। পরিকল্পনা অনুযায়ী বারুণী মেলা, বারিকের টিলা, শাহ আরেপিন (র:) এর আস্তানা, অদ্বৈত প্রভুর মন্দির, অনুকুল ঠাকুরের মন্দির, ইসকন মন্দির এবং পরিবেশ ও হাওর উন্নয়ন উন্নয়ন সংস্থা আয়োজিত আলোচনা সভায় যোগদান করতে না পারায় সংশ্লিষ্ঠ সকলের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তিতে সুবিধা জনক সময়ে
তিনি ঐ এলাকা পরিদর্শন করবেন বলে জানান।
পরিবেশ ও হাওর উন্নয়ন উন্নয়ন সংস্থার পক্ষ হতে সংগঠনের সভাপতি কাসমির রেজা এই ভ্রমনের জন্য মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মন্তব্য