০৬ এপ্রিল, ২০১৬ ০১:৩৫
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ২ গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল দশটায় তেঘরিয়া গ্রামের আঃরশিদের লোকজন মোরাদাবাদ গ্রামের মামুন মিয়ার জমির ধান কাটতে যায়। তখন মামুন মিয়ার লোকজন বাধা দিলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তেঘরিয়া গ্রামের লোকজন মোরাদাবদ গ্রামের ভেতরে কাচা মিয়ার দোকান ভাংচুর করে।
প্রায় দুই ঘন্টা ব্যাপি সংঘর্ষ থামাতে জগন্নাথপুর থানার পুলিশ দুই রাউন্ড ফাকা গুলি ছুড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে সায়েক
মিয়া, করিম উদ্দিন, সাইফুল ইসলাম , ছুরুক মিয়া , আলা মিয়া শফিক মিয়া, আতাউর রহমান, লায়েক মিয়া , আমিনুল, লাহিন মিয়া , আনহার মিয়া, জলাল মিয়া, আনোয়ারা বেগমকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আপনার মন্তব্য