নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০১৬ ১২:৪৭

বরইকান্দি ইউপিতে নৌকা পেলেন রইছ আলী

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে আগামী ৭মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়ন পরিষদে। প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান রইছ আলী।

তিনি এবার শেখ হাসিনা মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে।  মঙ্গলবার রইছ আলীর হাতে এসে পৌঁছেছে শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি।

রইছ আলী সিলেট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন।

এবারের ইউপি নির্বাচনে জয়লাভ করলে কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি সিলেট টুডে টোয়েন্টি ফোর ডটকমকে বলেন বেকারদের কর্মসংস্থান, মহিলাদেরকে কর্মমুখী কর্মকাণ্ডের জন্য যথাযথ প্রশিক্ষণ, সেলাই মেশিন প্রদান, ইউপির যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন বাইপাস সড়ক নির্মাণ, টিউবওয়ে স্থাপন, চক্ষু শিবিরের ব্যবস্থা করা সহ নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করবেন।

সরকারের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন মূলক কর্মকাণ্ডকে ২নং বরইকান্দি ইউপিতে ছড়িয়ে দিতে কাজ করবেন বলে এসময় তিনি মত প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত