০৬ এপ্রিল, ২০১৬ ১৬:৪৩
সিলেট নগরীর কাজিটুলা থেকে রবিন আহমদ (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে দি এইডেড হাই স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।
গত বুধবার বিকাল থেকে সে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুজির পর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন রবিনের মা রিপা বেগম।
রবিন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার শেল বরশ গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে। বাবুল দীর্ঘ দিন থেকে নগরীর কাজিটুলা এলাকায় বসবাস করছেন।
ডায়রি সূত্রে জানা গেছে- গত বুধবার বিকালে নগরীর কাজিটুলা তাহের মিয়ার কলোনী গল্লি (বাসা নং ১২) থেকে খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় রবিন। কিন্তু পরে সে আর বাসায় ফিরেনি। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে তার মা রিফা বেগম কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রি (১২৬) করেছেন।
রবিন আহমদের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, নিখোঁজস হওয়ার সময় রবিনের পরনে নীল হাফ গেঞ্জি ও কালো পুলপেন্ট ছিল।
এছাড়া সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
আপনার মন্তব্য