নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০১৬ ১৮:১৩

স্বাধীনতা পদক পাওয়ায় সিলেটে অর্থমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেবে আ. লীগ

‘স্বাধীনতা পদক’ পাওয়ায় অর্থমন্ত্রী আবুুল মাল আবদুল মুহিতকে আগামি ১৬ এপ্রিল সিলেটে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা শুক্রবার সন্ধ্যা ৭টায় তালতলাস্থ গুলশান সেন্টারে অনুষ্ঠিত হবে।

সভায় নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার জন্য নগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত