রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে

০৬ এপ্রিল, ২০১৬ ২০:৩০

ইউপি নির্বাচন: বানিয়াচং এ ১৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

তৃতীয়ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার ১৪ ইউনিয়নে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ১৪ জন প্রার্থী।

বুধবার (৬ এপ্রিল) অফিস চলাকালীন সময়ে ,মনোনয়পত্র প্রত্যাহার করেন প্রার্থীগণ। চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন।

যথাক্রমে ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোঃআবুল কাশেম (মাসুদ লস্কর), ১০নং সুবিদপুর ইউনিয়নে জাতীয় পার্টি সমর্থিত সামসুউদ্দিন আহমেদ ও ১৪নং মুরাদপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী আকদ্দছ তালুকদার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

ঋণ খেলাপি থাকার কারণে ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদিকে সাধারণ সদস্যপদে মোট ১১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বুধবার সন্ধ্যায় এ প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,আগামী ২৩ শে এপ্রিল রোজ শনিবার বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে ১৩৯টি কেন্দ্রে ৬৩২ টি কক্ষে একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপজেলায় মোট ভোটর সংখ্যা ২ লাখ ২০ হাজার ২ শ ৩২ জন।তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৫ শ ৫ জন আর মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ৭ শ ২৭ জন।

আপনার মন্তব্য

আলোচিত