০৮ এপ্রিল, ২০১৬ ১৪:৩৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে এক বাস চালক আত্মহত্যা করেছেন।
শ্রীমঙ্গল উপজেলা শহরের সবুজবাগ এলাকায় রতিন্দ্র রায় (৪৮) নামে এক বাস চালক কীটনাশক পান করে আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।
শুক্রবার (০৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের কারণে রতিন্দ্র কীটনাশক পান করলে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আপনার মন্তব্য