০৯ এপ্রিল, ২০১৬ ২০:০২
বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, জামায়াত-বিএনপি কখনও দেশের উন্নয়নে কাজ করেনি। যে জামায়াত-বিএনপি ক্ষামতায় গিয়ে বলেছিল আ’লীগ ক্ষমতায় গেলে দেশে ইসলাম থাকবেনা। সেই জামায়াত-বিএনপির নেতারা আল্লাহর আইন আর সৎলোকের শ্বাসন প্রতিষ্টার কথা বলে দেশকে দুর্ণীতির দিকে ঠেলে দিয়েছিল। তারা দেশের কোন মসজিদ কিংবা মাদ্রাসা শিক্ষার উন্নয়নে একটি ইটও লাগায়নি।
অথচ আ’লীগ সরকার ইসলামী শিক্ষার উন্নয়নে দেশের ১হাজার ৩শ’টি মাদ্রসার ভবন নির্মাণ করেছে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কারণ শিক্ষায়ই হচ্ছে উন্নয়নের মুল চালিকা শক্তি। শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ হাই-স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী উদযাপন ও প্রাক্তণ ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীগর উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণ করা হবে।
এরআগে তিনি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় আদর্শ হাই-স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উপলক্ষ্যে ‘সিঁড়ি বাহন’ নামে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
রজতজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক অ্যাভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র আতিকুর রহমা, মাহবুবুল আলম এবং আব্দুল করিম’র যৌত পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অনুষ্টানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনও মাশহুদুল হক, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, জমিয়ত নেতা একেএম মনোওর আলী, মেট্রপলিটন ইউনিভার্সিটির প্রক্টর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন আহমদ, বিদ্যালয়ের দাতা সদস্য প্রবাসী ছাইল মিয়া ও বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি দুদু মিয়া।
আপনার মন্তব্য