০৯ এপ্রিল, ২০১৬ ২৩:০০
সিলেট নগরীর কুয়ারপাড়ে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রদলের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের উত্তেজনার সৃষ্টি হয়। রাত ১০টার দিকে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ থামাতে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি করে। এতে ৩ জন আহত হয়। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়- শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজের অনুসারী কয়েকজন কর্মীর সাথে ছাত্রদল নেতা সামাদের অনুসারী কয়েকজন কর্মীর কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
পরে রাত ১০টার দিকে ছাত্রদলের সামাদ গ্রুপকে তাড়া করে স্বেচ্ছাসেবক লীগের আফসর অনুসারীরা। এতে উভয় পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। এসময় কুয়ারপাড় জামে মসজিদের মাইকে এলাকায় ডাকাত হানা দিয়েছে বলে ঘোষণা দেয়া হয়।
কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে রয়েছে। তবে এতে কেউ আহত হওয়ার খবর তিনি পাননি বলে জানান।
আপনার মন্তব্য