নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০১৬ ১৩:০২

নগরীতে শুল্ক ফাঁকি দিয়ে ব্যবহার করা ‘মার্সিটিজ বেঞ্জ’ আটক

দুই দিন অভিযানের পর অবশেষে সিলেট নগরীর আম্বরখানাস্থ বিএম টাওয়ারের চেয়ারম্যান আব্দুল মালেকের মালিকানাধীন শুল্ক ফাঁকি দিয়ে ব্যবহার করা ‘মার্সিটিজ বেঞ্জ’ গাড়িটি আটক করেছে পুলিশ।
 
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিএম টাওয়ারের সামনে থেকে গাড়িটির জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার টাওয়ারে অভিযান চালালেও এর আগেই গাড়িটি সরিয়ে ফেলা হয়।তার পর সম্ভাব্য সকল স্থানে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ। শনিবার গভীর রাতে গাড়িটি বিএম টাওয়ারে আসলে স্থানীয়রা সংবাদ দেয়।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সিলেট’র সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়।
 
শুল্কসহ গাড়ীটির বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানান শুল্ক বিভাগের কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত