১০ এপ্রিল, ২০১৬ ১৪:০৭
প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬-এর কতিপয় ধারা বাতিলের বাদীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেটের উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচী পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়। একই সাথে সিলেটের সকল বইয়ের দোকান বন্ধ করে কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করা হয়।
অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক আনোয়ার রশিদ, সিলেট বিভাগের সভাপত্বি সিরাজুল ইসলাম, সিলেট জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম মিলন, সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, অতিরিক্ত সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম বুলবুল, কোষাধ্যক্ষ মোঃ গোলজার আহমেদ প্রমুখ।
প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬-এর উল্লেখিত ধারায় নোট গাইড, সৃজনশীল বই, গ্রামার, ব্যাকরণ, মডেল টেষ্ট সহ সহকারী বই প্রকাশ, বিক্রয় মওজুদ, পাঠ্যকারী ব্যক্তি/প্রতিষ্ঠানকে অনধিক দুই লক্ষ টাকা জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করা প্রস্তাব করা হয়েছে।
এই প্রস্তাবের বিরোধীতা করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সারা বাংলাদেশে একযোগে কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে সিলেটে এই কর্মসূচী পালন করা হয়।
আপনার মন্তব্য