সুনামগঞ্জ প্রতিনিধি

১০ এপ্রিল, ২০১৬ ১৭:৩২

জগন্নাথপুরে বেড়িবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে হাওরের ৫০০ একর ফসল

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের নারিকেলতলা বেড়িবাঁধ ভেঙ্গে চাতলবনের ৫০০ একর জমির বোরো ফসল তলিয়ে গেছে। শনিবার বিকেলে বেড়িবাঁধ ভেঙ্গে ফসলহানির ঘটনা ঘটে।

এ সময় স্থানীয় কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাধে সংস্কার কাজ করেন। পরে উপজেলা প্রশাসন এসে সহযোগিতা করে। অপরদিকে একই উপজেলার নলুয়া ও মইয়ার হাওরও এখন ঝূকির মুথে পড়েছে বলে কৃষকরা জানান। পানি উন্নয়ন বোর্ড নির্মিত বাধ চরম ঝূকির মধ্যে আছে বলে তারা জানান।

গত কয়েকদিনের অব্যাহত বর্ষন ও শিলাবৃষ্টিতে কৃষকের পাকা ফসলের ব্যাপক ক্ষতি হলে কৃষকদের মধ্যে হাহাকার দেখা দেয়। এবস্থায় শনিবার বিকেলে মইয়ার হাওরের নারিকেলতলা বেড়িবাঁধ ভেঙ্গে ৫০০ একর ফসল তলিয়ে যায়। ঝুঁকির মধ্যে পড়ে নলুয়া ও মইয়ার হাওরের কয়েখ হাজার হেক্টর বোরো ফসল।

জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, মইয়ার হাওরের একটি অংশে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় চাতলবনের ফসল হানি হয়েছে। আমরা দ্রুত সেই বেড়িবাঁধ সংস্কারে স্থানীয় বাসিন্দাদের কাজে লাগিয়েছি।

আপনার মন্তব্য

আলোচিত