সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০১৬ ১৯:১৯

ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে জেলা বিএনপির স্মারকলিপি

নিখোঁজ হওয়া বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা বিএনপি।

রবিবার দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরী।

এম ইলিয়াস আলী গুমের ৪ বছর পুর্তি উপলক্ষে গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে মাসব্যাপী কর্মসুচী ঘোষনা করে সিলেট জেলা বিএনপি।

মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এছাড়াও সিলেট জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সাধারন সম্পাদক  আলী আহমদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেট এর সাধারন সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, সিনিয়র আইনজীবি এডভোকেট আক্তার হোসনে খান, বিএনপি নেতা ওসমান গনী, জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মাসুক আহমদ ও সাধারন সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রমিক দল সভাপতি ইউনুছ আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহি, জেলা বিএনপি নেতা অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, লন্ডন মহানগর বিএনপি সভাপতি  তাজুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট কামাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জহুরা জেসমিন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেট এর প্রচার সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, বিএনপি নেতা এডভোকেট মহসিন আহমদ, এডভোকেট ফখরুল হক, মঞ্জুর কাদির শাফী, এডভোকেট তাজ উদ্দীন মাখন, এডভোকেট তাজরিহান জামান, এডভোকেট আব্দুস শোয়েব আহমদ, ইলিয়াস আলী, এডভোকেট নুর আহমদ, এডভোকেট তানভীর আক্তার খান, এডভোকেট শফিউল আলম, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট কামরুজ্জামান, এডভোকেট খোর্শেদ আলম, আল মামুন, গিয়াস উদ্দীন মেম্বার, ফয়জুর রহমান ফয়েজ, জেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান নেছার, বিএনপি নেতা হাজী গোলজার আহমদ, লুৎফুর রহমান, হানুর ইসলাম, এম. এ মালেক, শুয়েদুল ইসলাম সুয়েদ, আল মামুন সামুন, দেলোয়ার হোসেন, দিদার ইবনে তাহের লস্কর, ইসমাইল হোনে, ফয়সল আহমদ টিপু, সুমন আহমদ বিপ্লব, নুরুল ইসলাম বাচ্চু, শামসুল আলম, আব্দুল আহাদ, সবুর আহমদ, ফয়েজ আহমদ, লোকমান আহমদ, হেলাল আহমদ, শামসুদ্দিন শুভ প্রমুখ।

উল্লেখ্য, এবছরের ১৭ এপ্রিল এম. ইলিয়াস আলী গুমের ৪ বছর পুর্ণ হতে চলেছে। ইলিয়াস আলী গুমের ৪ বছর পুর্তি উপলক্ষে গুম হওয়া সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে ১০ এপ্রিল থেকে মাসব্যাপী কর্মসুচী ঘোষনা করে সিলেট জেলা বিএনপি।

স্মারকলিপি তে বলা হয়- সকল নাগরিকের জানমালের নিরপত্তা দেয়া সরকারের কর্তব্য। সুতরাং- সরকার কোনভাবেই এর দায় এড়াতে পারবেনা। আমাদের বিশ্বাস সরকার আন্তরিকভাবে চেষ্টা করলে গুম হওয়া সকল নাগরিকদের তাদের স্বজনদের কাছে  ফিরিয়ে দেয়া সম্ভব। অবিলম্বে জননেতা এম ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত