১০ এপ্রিল, ২০১৬ ১৯:৫৮
ছাতকে ডলার বিক্রির নামে প্রতারনার অভিযোগে ইরানি ৩ নাগরিককে আটক করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় উপজেলার জাউয়াবাজারে স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশে দেন। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। আটককৃতরা হলো- মো. আলী, তার স্ত্রী ইয়াসমিন বেগম ও ফরিদ বখত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকার প্রবীর চন্দ্র দে’র একটি স্টেশনারী দোকানে যায় আলী, ইয়াসমিন ও ফরিদ। এসময় ডলার বিক্রির কথা বলে দোকানের মালিক প্রবীরের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে প্রাইভেট কারযোগে দ্রুত পালিয়ে যায়। প্রবীর ও উপস্থিত লোকজন বিষয়টি উপজেলার জাউয়াবাজারে ঘনিষ্টজনদের অবগত করলে গাড়িটি সেখানে পৌঁছামাত্র আটক করা হয়। পরে আলী, ইয়াসমিন ও ফরিদকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এব্যাপারে ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, ঘটনাস্থল দক্ষিণ সুনামগঞ্জ হওয়ায় প্রতারনার অভিযোগে আটককৃত ওই তিন বিদেশি নাগরিককে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য