১১ এপ্রিল, ২০১৬ ২৩:১৭
সিলেট নগরীর কুয়ারপাড়ে স্বেচ্ছাসেবকলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় এবার মামলা দায়ের করেছে পুলিশ।
তবে এ মামলায় কাদেরকে অভিযুক্ত করা হয়েছে তা প্রকাশ করেনি কোতোয়ালী মডেল থানা পুলিশ।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, তদন্তের স্বার্থে আপাতত মামলার আসামীদের নাম প্রকাশ করা হচ্ছে না।
উল্লেখ্য যে, গত শনিবার (০৯ এপ্রিল) সিলেট নগরীর কুয়ারপাড়ে কথা কাটাকাটির জের ধরে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে পথচারীসহ ৩ জন আহত হন।
এঘটনায় সোমবার (১১ এপ্রিল) সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ, থানার সেকেন্ড অফিসার ফয়েজ আহমদ এবং লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল কাদিরের নামোল্লেখ করে আরো ৫-৭ জন পুলিশ ফোর্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মনজুরুল ইসলাম মজনু।
আপনার মন্তব্য