১২ এপ্রিল, ২০১৬ ১১:১৯
ছবি: আলতাফ হোসেন মাসুম
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা সেতু এলাকার জিরো পয়েন্টে বাস দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থেকে সিলেটগামী একটি বাস শেওলা সেতু পার হয়ে দ্রুতগতিতে জিরো পয়েন্টের কাছে এসে নিয়ন্ত্রণ হারায়। এতে ৬ জন আহত হন বলে জানা যায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, "আজ সকালে বিয়ানীবাজার থেকে সিলেট যাচ্ছিল বাসটি, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, এতে ৬ জন আহত হয়েছেন"।
আহতদের বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, সবাই আশঙ্কামুক্ত আছেন বলে ওসি জানান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেন নি তিনি।
আপনার মন্তব্য