১৩ জুলাই, ২০১৭ ১৯:৫৩
সিলেটের গোয়াইনঘাটে আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৫টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ (বাসকসপ) গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি শংকর পদ পাল’র সভাপতিত্বে এবং উপজেলা সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমানের পরিচালনায় আল-কোরআন থেকে মাওলানা গোলাম আম্বিয় কয়েছ’র তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ-আলম স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আফিয়া বেগম, সহকারী কমিশনার(ভূমি) মো. জাকির হোসেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প.প. কর্মকর্তা শিবেন চন্দ্র দাস, সাইফুল ইসলাম, দিলিপ চন্দ্র পাল, আশরাফুল ইসলাম, রনধীর দাস, বদরুজ্জামান, জামাল আহমদ, লিয়াকত আলী, সফিকুল ইসলাম, হারিস উদ্দিন, সাহাব উদ্দিন, লুৎফুর রহমান, নূর আহমদ, মনোজ কুমার সিকদার, জনি চক্রবর্তী, আব্দুল গাফফার কাজী, আব্দুল মান্নান, শামীম আহমদ, ফয়ছর আহমদ, জাহাঙ্গীর কবির বাচ্চু, ফয়জুল ইসলাম, বদরুল ইসলাম ও ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, গোয়াইনঘাট উপজেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারীরা থাকলেও উন্নয়নকল্পে তেমন কেউ ভালো ভূমিকা পালন করছেন না। সময়ের প্রেক্ষাপটে অভিষেকের মাধ্যমে এ সকল কর্মচারীরা সমাজের বিভিন্ন কল্যাণকর কাজে অগ্রণী ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য