০৭ আগস্ট, ২০১৭ ০০:৫৯
হবিগঞ্জ সদর উপজেলায় কিশোরী ধর্ষণের অভিযোগে দেবেশ ঋষি (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৬ আগস্ট) ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আদালতে এ মামলা দায়ের করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত দেবেশ ঋষি সদর উপজেলার উচাইলের সুশীল ঋষির ছেলে। দেবেশ ঋষি দুই সন্তানের বাবা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ৩ আগস্ট রাতে দেবেশ ঋষি ওই কিশোরীকে ধর্ষণ করে। এসময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দেবেশ ঋষি পালিয়ে যায়। পরে ৪ আগস্ট সালিশের মাধ্যমে এ ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। এতে রবিবার ভিকটিম বাদী হয়ে মামলা দায়ের করেন।
ওসি ইয়াছিনুল হক বলেন, ‘আদালতের কাগজপত্র পেয়েছি। আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
আপনার মন্তব্য