০৭ আগস্ট, ২০১৭ ২০:৪১
বিশ্বনাথে সাংবাদিক জাহাঙ্গির আলম খায়েরের বাড়ি থেকে দুটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার বিশ্বনাথ নতুন বাজারে (পূর্ব-জানাইয়া) বসবাসকারী খায়েরের বাসা থেকে ১৩টি ডিমসহ ১০ফুট লম্বা ২টি পঙ্কিআলদ উদ্ধার করেন ওঝা ইব্রাহিম।
জানা যায়, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের দীর্ঘ ৩বছর ধরে উপজেলা পরিষদের পার্শ্ববর্তি পূর্ব-জানাইয়া লম্বা-মার্কেটের বিপরীত প্রবাসী তৈয়ব আলীর বাসায় (ভাড়ায়) বসবাস করে আসছেন। গত ১৫ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর অপর সাংবাদিক আব্দুস সালাম তার বাসায় যান। এসময় বাসার মূল গেটের ভিতর দরজার সামনে গেলে পায়ের কাছে একটি বিষধর সাপ দেখতে পান। এরপর থেকে প্রায়ই বাসার আশেপাশে সাপের উপদ্রপ দেখা দেয়।
গত রোববার সকালে একইভাবে সামনের দরজার পাশে বাসার অপর ইউনিটের ফার্মেসি ব্যবসায়ী নজরুল ইসলাম একটি বিষাক্ত সাপ দেখতে পান। এরপর থেকে বাসায় উভয় ইউনিটের লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন।
সোমবার সর্পরাজ হিসেবে খ্যাত ওঝা ইব্রাহিম আলী ওই বাড়ি থেকে ১৩টি ডিমসহ দু’টি পঙ্কি আলদ উদ্ধার করেন। এ
সাপ ধরে জীবিকা নির্বাহ করা ইব্রাহিম আলী বলেন, আসলে সাপ কারও ক্ষতি করেনা। কিন্তু যদি ভুলবশত সাপের ওপর পা পড়ে কিংবা কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে সাপ কামড়ানোর চেষ্টা করে।
আপনার মন্তব্য