২১ মে, ২০১৫ ১৬:৫০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ। একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে অভিনন্দন জানিয়ে তাদের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেন।
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সর্বস্থরের নেতাকর্মীদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ‘ল’ কলেজ ছাত্র সংসদের ভিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য