১৬ আগস্ট, ২০১৭ ২৩:৩০
মৌলভীবাজার ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় ফেরার পথে মহিউদ্দিন (২৭) নামের এক ব্যাক্তির কাছ থেকে ৪ লক্ষ টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকাল ৩ টার দিকে ঢাকা-মৌলভীবাজার সিলেট আঞ্চলিক মহা সড়কের শাহবন্দর এলাকায় এ ঘটনাটি ঘটে। মহিউদ্দিন হবিগঞ্জ জেলা নবিগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়।
জানান যায়, মহিউদ্দিন দুপুরে শহরের ডাচ ব্যাংলা ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ৪লক্ষ টাকা উত্তলন করে মোটরসাইকেলে যোগে নবিগঞ্জ উদ্দেশ্য রওয়ানা দেন। শাহবন্দর এলাকায় পৌছলে দুটি মোটরসাইকেল ৪ জন মোটরসাইকেল আরোহী ছিতাইকারী তার গতিরোধ করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেন।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদশক (এসআই) মহসিন ভুইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেনছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।
আপনার মন্তব্য