২২ মে, ২০১৫ ২৩:০৪
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ছাতলপাড় ও সুতারগাও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষেও ঘটনায় অন্তত ৪০ লোক আহত হয়েছে। শুক্রবার ছাতলপাড় গ্রামের সোলেমান খান ও সুতারগাও গ্রামের বিনোদ দাসের লোকজনের মধ্যে রাস্তা চলাচলে বাধা প্রদানকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের ৪০ জন লোক আহত হয়। সংঘর্ষেও ঘটনায় গুরুতর আহত মনির মিয়া(২৬), ফারুক মিয়া(৩৩) ও জুয়েল মিয়া(২৬) এ ৩ জনকে কে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত এলজেমান খান, নাজিম উদ্দিন খান, সাজ্জাদ খান, আবু সাঈদ, আনসার মিয়া, মতিউর, কনা মিয়া, দিলোয়ার হোসেন, ছয়ফুল খান, রতিশ দাস, রতি রঞ্জন দাস সুরঞ্জিত দাস, গিরিন্দ্র দাস, বিনোদ দাস কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গ্রামবাসীর সুত্রে জানাগেছে, চাতলপাড় গ্রামের সোলেমান খানের লোকেরা ধান ভর্তি ট্রলি যোগে পাশ্ববর্তি গ্রাম সুতার গাও গ্রামের পাশ দিয়ে বাড়ী ফেরার পথে পুর্বশত্রুতার জের ধরে বিনোদ দাসের লোকজন বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ৪০জন লোক আহত হয়। এ ব্যাপারে দিগরাই থানর ওসি বায়েছ আলম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপনার মন্তব্য