জগন্নাথপুর প্রতিনিধি

১৯ আগস্ট, ২০১৭ ২১:৩১

জগন্নাথপুরে অস্ত্রসহ ফুটবলার গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে ফুটবলার নাজমুল হোসেন(৩০)-কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও কোনাপাড়া গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় তাকে পৌর শহরতলীর হবিবনগর ভাঙ্গা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে জাপানের তৈরী একটি রিভলবারসহ নাজমুলকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব- এর আনুষ্ঠানিক শেষে পরদিন শনিবার (১৯ আগষ্ট) জগন্নাথপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

র‌্যাব-৯ এর ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দয়ের করেন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম বলেন, আসামী নাজমুলকে পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত