জগন্নাথপুর প্রতিনিধি

২০ আগস্ট, ২০১৭ ০১:০৭

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে কৃপেশ দাস নামের দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গয়াসপুর গ্রামের প্রফুল্ল দাসের ছেলে। শনিবার (১৯ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানিয়েছে, দীর্ঘ ৮বছর যাবৎ কৃপেশ দাস পলাতক ছিল। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ গয়াসপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। সে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই শাহ জামাল বলেন, রোববার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত