২২ আগস্ট, ২০১৭ ০০:১৩
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে সিলেটের গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা পৌর সদরে এ বিক্ষোভ মিছিল করে উপজেলা ও ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্রলীগ। মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ফয়জুল হকের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নুরুল হক হেলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালিক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুন্মসাধারণ সম্পাদক মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহিন আহমদ খান, সহ সভাপতি শহির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিম আহমদ, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান , গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আয়াছ আহমদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ।
সভায় বক্তারা বলেন, ১৩ বছর আগে এই ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আ’লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে ভয়াবহতম গ্রেনেড হামলা চালিয়ে ২৪ নেতাকর্মীকে হত্যা ও অনেককে চিরতরে পঙ্গু করা হয়। হামলাকারীদের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করা। এই হামলার নেপথ্যে স্বাধীনতা বিরোধীরা মুখ্য ভূমিকা পালন করে। বক্তারা দ্রুত এই হামলায় দায়ীদের বিচার শেষ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
আপনার মন্তব্য