২৩ মে, ২০১৫ ১৬:০৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরজু তাঁতী (২৭) নামে এক চা শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের সোনাছড়া চা বাগান থেকে গত ২৩ মে শনিবার ভোরে লাশটি উদ্ধার করা হয়।নিহত বিরজু তাঁতী কালিঘাট ইউনিয়নের সানাছড়া চা বাগানের শ্রমিক কুমার তাঁতীর ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরে বাগানের ৭ নম্বর সেকশনে বিরজু তাঁতীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আপনার মন্তব্য