হবিগঞ্জ প্রতিনিধি

২৩ আগস্ট, ২০১৭ ১৩:৩০

হবিগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত, গ্রেপ্তার ২৯

হবিগঞ্জে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়মিত অভিযান চলাকালে ২৯ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত থেকে বুধবার (২৩ আগস্ট) পর্যন্ত পুলিশের নিয়মিত অভিযানে জেলার বিভিন্ন স্থান হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন এ তথ্য জানিয়ে বলেছেন, গ্রেপ্তারকৃতদের ২৯ আসামির মধ্যে ২৪ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং পাঁচজন নিয়মিত মামলার আসামি।

আপনার মন্তব্য

আলোচিত