২৩ আগস্ট, ২০১৭ ১৪:১৮
র্যাব-৯ সিলেটের সদস্যরা সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (২৩ আগস্ট) সকাল ৫টা ১০ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. সবুজ মিয়া (২৫)। তিনি উপজেলার পানতুমাই এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।
র্যাব-৯, সিলেটের মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর সিপিসি-১ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল আজ সকালে সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী সবুজ পালানোর চেষ্টা করে। পরে র্যাবের সোর্সের সহযোগিতায় আসামি সবুজকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব-৯। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অপরাধী আত্মগোপনে থাকার কথা স্বীকার করে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী সবুজকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য