জগন্নাথপুর প্রতিনিধি

২৪ আগস্ট, ২০১৭ ১৩:২১

কেশবপুর বাজার তদারক নির্বাচনে বিজয়ী ছানাফর ও হেকিম

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর বাজার তদারক কমিটির নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জানা যায়- সর্বমোট ১৪০ ভোটের মধ্যে সকল ভোটও প্রদান করেন ভোটারবৃন্দ।

১৪০টি ভোটের মধ্যে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ছানাফর আলী। তিনি ফুটবল প্রতীকে ৯৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী বর্তমান সেক্রেটারি আরজাদ খাঁন আনারস প্রতীকে পেয়েছেন ৪৫টি ভোট।

একই নির্বাচনে সহ-সম্পাদক পদে জয়ী হয়েছেন জুনায়েদ আহমদ আব্দুল হেকিম। তিনি ছাতা প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট। আর যথাক্রমে মনির হোসেন মুন্না ঘড়ি প্রতীক ৩০টি ভোট ও আনোয়ার হোসেন আনু মাছ প্রতীকে পেয়েছেন ২৩ ভোট।

এসব তথ্য নিশ্চিত করে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জগন্নাথপুর পৌরসভার কর নির্ধারক এলাইছ মিয়া বলেন, সুষ্ঠুভাবে সকলের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করা হয়েছে। তিনি সকলের প্রতি ধন্যবাদ জানান।

আপনার মন্তব্য

আলোচিত