গোলাপগঞ্জ প্রতিনিধি

২৫ আগস্ট, ২০১৭ ০৩:২৮

জাতীয় শোক: গোলাপগঞ্জে আওয়ামী লীগের আলোচনা সভা

সিলেটের গোলাপগঞ্জে শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে স্থানীয় বাঘ পরগনা বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করে বাঘা ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী মতছির আলীর সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা মুমিনুজ্জামান মুমিন এবং মোস্তাক আহমদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, আরজমন্দ আলী, যুবলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, মকছুছ আলম, ফখরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মনিরুল হক পিনু, রাহেল সিরাজ, ছাইদুল ইসলাম সুমন, সাকিল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারে নি। বঙ্গবন্ধুর ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ বাঙালি জাতির অন্তরে চির জাগরূক হয়ে আছে। ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে মুজিব সৈনিকদের এগিয়ে যেতে হবে। জাতির পিতার সারা জীবনের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া। এ কারণে আমাদের সকলের দায়িত্ব বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করে দেশকে একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার আহবান জানান বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত