জগন্নাথপুর প্রতিনিধি

২৫ আগস্ট, ২০১৭ ১৩:০৬

বঙ্গবন্ধুকে হত্যা করেছিল পাকিস্তানের দালালরা: সিদ্দিক

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে এনে দিয়ে ছিলেন রক্তিম স্বাধীনতা আর বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের দিয়ে যাচ্ছেন সুন্দর ও সমৃদ্ধশালী একটি রাষ্ট্র। আমরা বঙ্গবন্ধুকে হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছিল দেশ; ঠিক সেই সময় অস্তিত্ব সংকট থেকে তুলে এনেছেন বঙ্গকন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুসহ বঙ্গ পরিবারের লোকজনদের হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান তৈরি করার পায়তারা করেছিল পাকিস্তানের দালালরা। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় সেই দিন বঙ্গ পরিবারের দুই সদস্য আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ও আরেক বঙ্গকন্যা শেখ রেহানা বেঁচে গেছেন। তাঁদেরকেও বার বার হত্যা করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত শিবিরের ক্যাডার বাহিনী। কিন্তু আল্লাহ তা’আলা তাঁদের দেশবাসীর উন্নয়নের জন্য বেঁচে রাখছেন বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ।

তিনি বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘‘স্থানীয় দাওরাই বাজারে’’ জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কবেরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কয়েস ইসরাইল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ূম মশাহিদ, কার্যনির্বাহী সদস্য আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ূব খাঁন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মশহুদ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক রুমেন আহমদ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি মোনায়েম খাঁন এবং শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর খাঁন, ইউপি সদস্য সৈকত আলী, আওয়ামী লীগ নেতা আখলাকুর রহমান, যুবলীগ নেতা ফরুক মিয়া, জয়নাল, ইকবাল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুফি মিয়া, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলাম সজীব, ছাত্রলীগ নেতা রাজু আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।

সভায় ১৫ আগস্ট সকল শাহাদাৎ বরণকারী ও সকল শহীদদের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় প্রায় ৫শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত