২৫ মে, ২০১৫ ২২:১২
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক নির্বাচিত হয়েছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও গোলাপগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক শামীম আহমদ রাসেল। এফবিসিসিআইয়ের সংঘবিধি অনুযায়ী দেশের চেম্বার কোটায় তিনি সিলেট চেম্বারের মনোনীত প্রার্থী হিসেবে পরিচালক নির্বাচিত হন।
এফবিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালক শামীম সিলেট চেম্বার থেকে তাকে মনোনীত করায় চেম্বার নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ব্যবসা বাণিজ্যে বিরাজমান সমস্যা নিরসনে তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালনে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আপনার মন্তব্য