২৬ মে, ২০১৫ ১০:৫৩
সুনামগঞ্জ জেলার দুই উপজেলা তাহিরপুর ও বিশ্বম্বরপুরে গত দু’দিনের ঘূর্ণিঝড়ে প্রায় অর্ধশতাধিক গ্রামের ৫ শতাধিক কাঁচাপাকা বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে । এনিয়ে দুই উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা গুলোতে বিরাজ করছে শোকাহত পরিবেশ ।
.
সরে জমিনে ঘুরে স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে জানা যায় গত ২৫ মে সোমবার বিকাল আনুমানিক ৪ টার সময় ও সোমবার রাত আনুমানিক ১ টায় হঠাৎ করে ঘূর্ণিঝড় এসে মানুষ জন বোযে উঠার আগেই মুহূর্তে দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামের ৫শতাধিক ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ভেঙ্গে মুছড়ে যায় , এসময় হাস-মোরগ গবাদি পশু মৃত্যু হওয়া সহ আহত হয় প্রায় ৩০জন ।
এদিকে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরখারা,পুরানঘাট ,হলহলিয়া চরগাঁও ও ব্রাক্ষ্রনগাও গ্রামে ঘূর্ণিঝড় হানা দিলে প্রায় ২শতাধিক ঘর বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় । এবং ওপর দিকে বিশম্বরপুর উপজেলার নতুনপাড়া ,কৃষ্ণনগর,দুর্গাপুর সহপ্রায় ১০টি গ্রামের প্রায় ২৫০ টি ঘর বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে ।
আপনার মন্তব্য