২৬ মে, ২০১৫ ১৪:৪৯
২৬ মে ১৯৭১,বালাগঞ্জের বুরুঙ্গা গণহত্যা দিবস আজ। উত্তাল একাত্তরের এই দিনে ওসমানীনগর থানার বুরুঙ্গা হাই স্কুল মাঠে শান্তি কমিটি গঠনের নামে আশপাশের বিভিন্ন গ্রামের সহজ সরল নারী-পুরুষদের জড়ো করে স্থানীয় রাজাকারদের সহযোগীতায় নির্মমভাবে হত্যা করে পাকবাহিনী। ক্যাপ্টেন নুরউদ্দিন খানের নেতৃত্বে সেদিন নারকীয় এই গণহত্যায় নিহত হন শতাধিক নিরীহ মানুষ।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গোয়ালাবাজারের কুখ্যাত রাজাকার সাদ উদ্দিনের সহযোগিতায় বালাগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ চালিয়েছিল পাক বাহিনীরা।
১৯৭১ সালের ২৬ মে বুরুঙ্গায় জড়ো করা লোকজনদের মধ্য থেকে হিন্দুদেরকে স্কুলের অফিস কে আর কাশরুমগুলোতে মুসলমানদের আলাদা করে রাখা হয়েছিল। মুসলমানদের নেতৃস্থানীয় ১০/১২ লোককে রেখে বাকী সবাইকে ছেড়ে দেয়া হয় তবে আটকে থাকেন সব হিন্দুরা। হিন্দু ব্যক্তিদেরর ৪/৫ জন করে এক এক দলে রেখে প্রায় ১০০ জন হিন্দুকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে নির্বিচারে হত্যা করা হয়।
বুরুঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে এবারও শহীদদের স্মরণে স্থানীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আপনার মন্তব্য