নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০১৫ ০৪:১৫

রাজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাব বানু খানম (৪৮) নামে এক নারীর মৃত্যু এবং সুলতানা খানম (৮) আহত হয়েছেন। বুধবার (২৭ মে) বিকেলে টেংরা বাজার ইউনিয়নের করতল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আশরাব বানু খানম করতল গ্রামের এরশাদ মিয়ার স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়- বিকেলে বাড়ির ধারের পুকুর পাড়ে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে গেলে আশরাব বানু বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার মেয়ে সুলতানা দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে গেলে সে আহত হয়। পরে পরিজনের সহায়তায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাব বানুকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে সুলতানা খানমের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত সুলতানা এখন ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত