সুনামগঞ্জ প্রতিনিধি

৩০ মে, ২০১৫ ১২:৫৮

দু'টি গরুসহ চুর আটক

ছাতকের চিহ্ণিত গরু চোর ছয়ফুল ইসলাম (৪৫) কে দু'টি গরুসহ আটক করে পুলিশে সর্দোপ করেছে উত্তেজিত জনতা।

শুক্রবার সন্ধায় দেখার হাওর এলাকা থেকে দুটি গরু ও চোরের সহযোগি আব্দুস ছাত্তার (৫০) কে আটক করা হয়।ছয়ফুল ইসলাম ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বদিরগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, জগন্নাথপুরের মুলারগাঁও গ্রামের আবিদ আলীর দুটি গরু চোরি করে নেওয়ার সময় সন্দেহর মাধ্যেমে তাকে আটক করা হয়।
এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের মধ্যে চোরির কথা স্বিকার করলে তাদেরকে পুলিশে সুর্দোপ করেন।

সুনামগঞ্জ সদর থানায় মামলা (নং-৩১) দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত