৩০ মে, ২০১৫ ২৩:২২
সিলেটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে ছাত্রদল।
শনিবার বিকেলে নগরীর ওসমানী মেডিকেলস্থ এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রদল নেতা অর্জুন ঘোষ, কামরুজ্জামান দিপু, লোকমান তালুকদার, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ছাত্রদল নেতা নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পান্না, হানুর ইসলাম ইমন, দুলাল আহমদ, কামরান হোসেন হেলাল, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সাহেদ আহমদ, খন্দকার ফয়েজ আহমদ, রিপন চৌধুরী, রুনু আহমদ, শাহ আকাব আহমদ পলাশ, সেলিম মিয়া, আনহার আহমদ রাজু, মাহবুবুল আলম সৌরভ, সাইদুর রহমান বিপ্লব, আফজল হোসেন, রিপন মিয়া, সজল আহমদ, মিলন আহমদ, সালেহ আহমদ তাপাদার, সাহান আল মাহমুদ খান প্রমুখ।
আপনার মন্তব্য