মৌলভীবাজার প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০১৮ ১৮:৪৫

প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে মৌলভীবাজারে আনন্দ র‍্যালি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে শহরে আনন্দ র‍্যালি করছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বের হওয়া আনন্দ র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন।

সভায় বক্তারা মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল ও সার্থক করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত