০১ নভেম্বর, ২০২৬ ১৯:৩০
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
পূর্বঘোষিত ২০২৭ সালের ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে ওই ১৭ ও ১৮ জানুয়ারি (রবিবার ও সোমবার) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমানো এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আপনার মন্তব্য