সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৮ ২০:২৮

আমরা এমন এক দেশ চাই যেখানে মানুষ সম্মানের সাথে বাঁচবে: ড. মোমেন

সাবেক রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী সদস্য ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষকে উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করছেন। তিনি জনগণের কল্যাণে নানামুখী উদ্যোগ বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করছেন। তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা এমন এক দেশ চাই যেখানে মানুষ সম্মানের সাথে বাঁচবে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে শহরতলীর সাহেবের বাজারে বেসরকারি সামাজিক ও তথ্য সংগ্রাহক সংস্থা পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টার এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন এসব কথা বলেন।

এসময় তিনি বলেন পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টারের প্রযুক্তিগত ভাবনা যদি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয় তবে দেশে সকল ধরনের হয়রানি কমে যাবে। তিনি এ সংস্থার সার্বিক সাফল্য কামনা করেন।

পিপলস জেনারেল ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান শফিউল আলম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস এবং বিশিষ্ট সমাজসেবী ও সংস্থার ভাইস চেয়ারম্যান সেলিনা মোমেন।

আবৃত্তিশিল্পি সৈয়দ সাইমূম আনজুম ইভানের পরিচালনায় অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আনসার আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মিহির হোসেন, সহ সাধারণ সম্পাদক শেখ হাবিব, কার্যকরী সদস্য গৌরাঙ্গ চন্দ্র হালদার প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার ৩শ দরিদ্র মানুষের মধ্যে সংস্থার পক্ষথেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত