৩০ জানুয়ারি, ২০১৮ ১৫:৪২
ফাইল ছবি
মেয়র থাকাকালে তাঁকে কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। কামরান অভিযোগ করে বলেন, ২০০৩ সালে আমি সিটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আমাকে সে সময় কাজ করতে দেয়া হয়নি। সে সময় জেলা পরিষদকে দিয়ে সিটিতে অনেক উন্নয়মূলক কাজ করানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কামরান বলেন, আজকের এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জনসমুদ্র শুধু আলিয়া মাদরাসাতেই নয়, পুরো সিলেটেই তৈরি হয়েছে। তার কারণ শেখ হাসিনা সিলেটে এসেছেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কামরান বলেন, বর্তমান সরকারের আমলে সিলেট নগরীর উন্নয়নের জন্য ৫১৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ১১টি খাল উন্নয়ন বাবদ ২৩৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে আমাকে একটি টাকাও দেয়া হয়নি।
উপস্থিত সকলকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হাত তুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান।
আপনার মন্তব্য